ছবি: সংগৃহীত
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্মাননা পেলো তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের উপদেষ্টা সদস্য মো: মেহেদী হাসান (মুমিন)
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত সভায় একজন উল্লেখযোগ্য রক্তদাতা দাতা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হন রাজাপুর উপজেলার কৃতি সন্তান মানবিক স্বেচ্ছাসেবী ১৩০ বারের ব্লাড/প্লাটিলেট দাতা মো: মেহেদী হাসান (মুমিন)
তিনি, তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের উপদেষ্টা সদস্য, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পরিচালনা পরিষদ সদস্য, বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল এর পদকপ্রাপ্ত সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগীয় সচিব ড. আ. না. ম. বজলুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন হাসপাতালের অধ্যাপক, পরিচালক, সন্ধানী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পুলিশ ব্লাড ব্যাংক, বাংলাদেশ স্কাউটসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News