মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ঢাকা, ০২ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:08 AM, 02 November 2026.
Digital Solutions Ltd

মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

Publish : 08:08 AM, 02 November 2026.
মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি সোমবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টির গতিপথ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সমুদ্রগামী জেলেদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও শিরোনাম মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শিরোনাম স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে শিরোনাম জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্মাননা পেলো মো: মেহেদী হাসান (মুমিন) শিরোনাম দুমকিতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা