জুরাইনে বাবার কবরে শায়িত হবেন সালাহউদ্দিন আহমেদ
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:09 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

জুরাইনে বাবার কবরে শায়িত হবেন সালাহউদ্দিন আহমেদ

Publish : 02:09 AM, 14 October 2026.
জুরাইনে বাবার কবরে শায়িত হবেন সালাহউদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরে দাফন করা হবে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লাল মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর শ্যামপুর ও কদমতলী এলাকায় দলটির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সালাহউদ্দিন আহমেদ নিজ এলাকায় পরিচিতি অর্জন করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া