ঝালকাঠি ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্সে আজ ওয়াজ করবেন মুফতী রেজাউল করিম
ঢাকা, ০২ নভেম্বর, ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার :
Publish : 01:20 AM, 02 November 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠি ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্সে আজ ওয়াজ করবেন মুফতী রেজাউল করিম

Publish : 01:20 AM, 02 November 2026.
ঝালকাঠি ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্সে আজ ওয়াজ করবেন মুফতী রেজাউল করিম

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার :

পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানুষকে দ্বীনের পথে আহ্বান, ইসলামী আদর্শের প্রচার-প্রসার এবং আত্মশুদ্ধির লক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ঝালকাঠি ইছানীল এলাকার ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্স ও দারুল উলুম কারিমিয়া কওমি মাদরাসা।

পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিন ২ নভেম্বর সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকছেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল ইব্রাহিম কাতারী। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মাহফিলে সভাপতিত্ব করছেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ মো. কামাল হোসেন তালুকদার। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুফতি সৈয়দ এহসাক মুহাম্মদ আবুল খায়ের।

আয়োজকরা জানান, মাহফিলের মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, নৈতিক চরিত্র গঠন, আল্লাহ ও তাঁর রাসুল (সা.) এর আদর্শ অনুসরণে জীবন পরিচালনায় উদ্বুদ্ধ করা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

মাহফিলকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ মাহফিলের মাধ্যমে মানুষ ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনকে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত করতে উদ্বুদ্ধ হবেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও শিরোনাম মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শিরোনাম স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে শিরোনাম জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্মাননা পেলো মো: মেহেদী হাসান (মুমিন) শিরোনাম দুমকিতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা