ছবি সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। এ জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার প্রথম দফায় রিমান্ডে নিয়ে দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি তদন্ত কর্মকর্তার। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
তবে তদন্ত কর্মকর্তার অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় দীপ একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরবতা পালন করেছেন। তাঁকে চতুর প্রকৃতির আসামি উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এ কারণে মামলার তদন্তের স্বার্থে তাঁকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, আহমেদ শাহরিয়ার রেজা দীপ নিহত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির বন্ধুস্থানীয় ছোট ভাই হিসেবে পরিচিত।
তবে দ্বিতীয় দফার রিমান্ড আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News