ছবি সংগৃহীত
নির্বাচনের ফলাফল নিয়ে এবার রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয়-পরাজয়ের কারণ বিশ্লেষণ করার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দলের কয়েকজন নেতা এবং সংবাদমাধ্যম ফক্স নিউজের সমালোচনাও করেছেন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি এখন রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠব। কোন প্রার্থীরা কেন জিতেছেন আর কেন হেরেছেন, তা নিয়ে ভালো-মন্দ দুই ধরনের বিশ্লেষণই করব।’
পোস্টে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে অ্যাবট যদি ‘রিনো’ হয়ে না যেতেন, তাহলে তিনি হারতেন না।
ট্রাম্পের ব্যবহৃত ‘রিনো’ শব্দের পূর্ণরূপ ‘রিপাবলিকান ইন নেম অনলি’। সাধারণত রিপাবলিকান দলের নাম ধারণ করলেও দলের আদর্শ ও অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নন—এমন ব্যক্তিদের বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।
এদিকে, ট্রাম্প ‘ভেটো’ লেখা একটি লাল টুপির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে তাদের পাস করা আইন আটকে দেওয়ার ক্ষমতার বিষয়টি বোঝাতে তিনি এমন প্রতীক ব্যবহার করেছেন।
এ ছাড়া ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষকদের প্যানেল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে ওই প্যানেলে রাখার সমালোচনা করেন তিনি।
ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটপন্থী ব্যক্তিদের নিয়মিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের দায় ফক্স নিউজ এড়াতে পারে না।
এর আগে আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে তিনি নিজে প্রার্থী হলে রিপাবলিকানরা বিপুল ব্যবধানে জয়ী হতো।
নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্পের ধারাবাহিক এসব মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News