নয়াদিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ করতে গিয়ে আবারও আটক ককরোচের নেতারা
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:14 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

নয়াদিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ করতে গিয়ে আবারও আটক ককরোচের নেতারা

Publish : 12:14 AM, 14 October 2026.
নয়াদিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ করতে গিয়ে আবারও আটক ককরোচের নেতারা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ করতে গিয়ে আবারও আটক হয়েছেন তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) কয়েকজন নেতা। বিক্ষোভস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালনের চেষ্টা করলে মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁদের আটক করে পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন তাঁরা।

পুলিশের বাধা উপেক্ষা করে মঙ্গলবার ভোরে ব্যারিকেড টপকে যন্তর-মন্তরে প্রবেশ করেন সিজেপির নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও সংগঠক আজিঙ্কা শিন্ডেসহ কয়েকজনকে আটক করে হেফাজতে নেয় দিল্লি পুলিশ।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সামাজিক যোগাযোগমাধ্যমে আটকের একটি ভিডিও প্রকাশ করেন। এতে ভারতের জাতীয় পতাকা হাতে কয়েকজন কর্মীকে যন্তর-মন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাঁরা ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পরে পুলিশ তাঁদের আটক করে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ দীপ বলেন, সরকার প্রতিরোধকে নিষিদ্ধ করতে পারে না।

এর আগে রোববার যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে সিজেপি ও বিরোধী দলগুলো ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

আবেদনকারীদের দাবি, এর আগে সুপ্রিম কোর্ট যন্তর-মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বিকল্প বিক্ষোভস্থল নির্ধারণের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। নতুন করে নির্ধারিত তিনটি বিক্ষোভস্থলের মধ্যে দুটি ময়লার স্তূপের কাছে অবস্থিত বলেও দাবি করেছেন আবেদনকারীরা।

এদিকে, আন্দোলন আরও বিস্তৃত করার কৌশল নির্ধারণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে বৈঠক করেছেন ইন্ডিয়া জোটের নেতা, সংসদ সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি ও ছাত্র সংগঠনের নেতারা। বৈঠকে আন্দোলনে বিভিন্ন সংগঠনকে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশটির সাধারণ মানুষ যেকোনো বিষয়ে খোলামেলা আলোচনা এবং ভিন্নমত নিয়ে বিতর্ক করতে পারেন।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তিকে কেন্দ্র করে ভারতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। যন্তর-মন্তরে বিক্ষোভে বিধিনিষেধের বিষয়টি নিয়ে এখন আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ শিরোনাম কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি শিরোনাম নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে, কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত শিরোনাম কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার শিরোনাম বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি শিরোনাম ভাটারায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার