নদীভাঙন এলাকায় পরিবেশ রক্ষার বার্তা ছড়াচ্ছে ঝালকাঠি বন্ধুসভা
ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 10:18 AM, 03 November 2026.
Digital Solutions Ltd

নদীভাঙন এলাকায় পরিবেশ রক্ষার বার্তা ছড়াচ্ছে ঝালকাঠি বন্ধুসভা

Publish : 10:18 AM, 03 November 2026.
নদীভাঙন এলাকায় পরিবেশ রক্ষার বার্তা ছড়াচ্ছে ঝালকাঠি বন্ধুসভা

নদীভাঙন এলাকায় পরিবেশ রক্ষার বার্তা ছড়াচ্ছে ঝালকাঠি বন্ধুসভা

ঝালকাঠি প্রতিনিধি :

বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  একটি ভালো কাজের অংশ হিসেবে নদী ভাঙন এলাকায় শিশুদের মাঝে বৃক্ষ

বিতরণের আয়োজন করে ঝালকাঠি বন্ধুসভা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠির  সদরের পোনাবালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নদী ভাঙ্গন এলাকার দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ  বিতরণ করা হয়।

বিদ্যালেয়ের শিক্ষার্থীরা জানান,আমাদের হাতে গাছের চারা তুলে দেওয়ায় আমরা খুবই আনন্দিত। আমরা এই গাছগুলো যত্নসহকারে বড় করব এবং নিজেরা গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করবো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে ঝালকাঠি বন্ধুসভার এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যহীনতা বাড়ছে। এর প্রভাব থেকে মানুষ ও পরিবেশকে রক্ষা করতে বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।

পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও নদী ভাঙ্গন প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে ঝালকাঠি বন্ধুসভার  শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করাই হলো উদেশ্য। 

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি  বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির,  সমাজসেবক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইসরাত আন্না বহ্নি,  দুর্যোগ ও ত্রান সম্পাদক শাহীন আলম, বন্ধু প্রশান্ত  দাস হরি, সাকিব খান, চম্পা খানম,  পরশসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আয়োজনে অংশ নেন।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নদীভাঙন এলাকায় পরিবেশ রক্ষার বার্তা ছড়াচ্ছে ঝালকাঠি বন্ধুসভা শিরোনাম ৩৫ হাজার টাকায় বিক্রি শিশু, ১৪ দিন পর মায়ের কোলে শিরোনাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখায় কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন শিরোনাম সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শিরোনাম যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক শিরোনাম ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা