৩৫ হাজার টাকায় বিক্রি শিশু, ১৪ দিন পর মায়ের কোলে
ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 09:31 AM, 03 November 2026.
Digital Solutions Ltd

৩৫ হাজার টাকায় বিক্রি শিশু, ১৪ দিন পর মায়ের কোলে

Publish : 09:31 AM, 03 November 2026.
৩৫ হাজার টাকায় বিক্রি শিশু, ১৪ দিন পর মায়ের কোলে

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

বরিশাল নগরীতে ৪৫ দিন বয়সী এক কন্যাশিশুকে চুরির পর ৩৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। নিখোঁজের ১৪ দিন পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপাতলী মওলানা ভাসানী সড়ক এলাকার একটি বাসা থেকে সোহেল ও বৃষ্টি দম্পতির ৪৫ দিন বয়সী মেয়ে সাদিয়া নিখোঁজ হয়। এ ঘটনায় ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির মা।

তদন্তের একপর্যায়ে প্রতিবেশী নাসিমা বেগম ওরফে কবিরাজ নাসিমার ওপর সন্দেহ হয় শিশুটির পরিবারের। পরে রোববার রাতে তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে বিক্রির বিষয়টি সামনে আসে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাসিমা স্থানীয় মৌরি নামের এক নারীর কাছে শিশুটিকে ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। পরে মৌরি শিশুটিকে তাঁর সন্তানহারা বড় বোন সম্পার কাছে দেন। এরপর সম্পা শিশুটিকে নিয়ে চট্টগ্রামে চলে যান।

পুলিশের তৎপরতার মুখে শেষ পর্যন্ত শিশুটিকে নিয়ে সংশ্লিষ্টরা বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির হন। পরে পুলিশ শিশুটিকে তার মা বৃষ্টি বেগমের কোলে ফিরিয়ে দেয়। দীর্ঘ ১৪ দিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা।

এ ঘটনায় নাসিমা বেগম ও মৌরিকে আটক করেছে পুলিশ। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন নাসিমা। তাঁর দাবি, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

অন্যদিকে সম্পার দাবি, শিশুটিকে চুরি করে আনা হয়েছে, তা তিনি জানতেন না। বিষয়টি জানার পর তিনি শিশুটিকে পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছেন।

শিশুটিকে উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে পরিবারে। তবে এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নদীভাঙন এলাকায় পরিবেশ রক্ষার বার্তা ছড়াচ্ছে ঝালকাঠি বন্ধুসভা শিরোনাম ৩৫ হাজার টাকায় বিক্রি শিশু, ১৪ দিন পর মায়ের কোলে শিরোনাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখায় কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন শিরোনাম সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শিরোনাম যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক শিরোনাম ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা