ছবি সংগৃহীত
জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন পত্রিকাটির ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ সাব্বির আহমেদ। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, যুবসমাজকে সংগঠিত করা এবং এলাকার উন্নয়নমূলক উদ্যোগে ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।
গত ৩১ অক্টোবর (শনিবার) রাজধানী ঢাকার ধানমন্ডি-২৭ এলাকার ড্যাফোডিল প্লাজার নবম তলায় জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
মোঃ সাব্বির আহমেদ সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের একজন সিনিয়র শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় পর্যায়ে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ, সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখা এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করার ক্ষেত্রেও তাঁর উদ্যোগ রয়েছে।
তাঁর নেতৃত্বে পশ্চিম প্রেমহার যুব সংগঠন এলাকায় বিভিন্ন শিক্ষামূলক, ক্রীড়া, ধর্মীয়, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। মাদকবিরোধী সচেতনতা, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, জনদুর্ভোগ লাঘবে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অসহায় মানুষের সহায়তায় সংগঠনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সাংবাদিকতা ও সমাজসেবাকে পাশাপাশি এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করা সাব্বির আহমেদের এ অর্জনকে স্থানীয় পর্যায়ে ইতিবাচক উদ্যোগের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর এ সম্মাননা ভবিষ্যতে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি প্রকাশ করে মোঃ সাব্বির আহমেদ বলেন, এ অর্জন তাঁর একার নয়; সাংবাদিকতা, সামাজিক সংগঠন এবং মানবিক কর্মকাণ্ডে পাশে থাকা সকল সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত অনুপ্রেরণার ফল। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।
উল্লেখ্য, জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পত্রিকার অগ্রযাত্রায় অবদান রাখা সাংবাদিক ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News