যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 08:42 AM, 03 November 2026.
Digital Solutions Ltd

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

Publish : 08:42 AM, 03 November 2026.
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

শরীয়তপুরের ডামুড্যায় যৌতুকের টাকা না দেওয়াকে কেন্দ্র করে লামিয়া নামে এক গৃহবধূকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া ওই এলাকার পাশের গ্রামের আল আমিন মাতবরের মেয়ে। তাঁর স্বামী রবিউল ছৈয়াল একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজগর ছৈয়ালের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে লামিয়া ও রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য লামিয়াকে প্রায়ই মারধর করতেন তাঁর স্বামী। একপর্যায়ে লামিয়ার বড় বোন ২০ হাজার টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি।

স্বজনদের দাবি, সম্প্রতি আবারও টাকা দাবি করলে লামিয়া বাবার বাড়িতে চলে যান। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। তবে সালিশ শেষে সবাই চলে যাওয়ার পর স্বামী রবিউলের সঙ্গে লামিয়ার আবারও কথা-কাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে লামিয়াকে পাশের বাড়ির একটি ডোবার কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা ও দুই হাতের রগ কেটে হত্যা করা হয়। পরে মরদেহ ডোবার পাশে ফেলে রেখে পালিয়ে যান রবিউল।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নদীভাঙন এলাকায় পরিবেশ রক্ষার বার্তা ছড়াচ্ছে ঝালকাঠি বন্ধুসভা শিরোনাম ৩৫ হাজার টাকায় বিক্রি শিশু, ১৪ দিন পর মায়ের কোলে শিরোনাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখায় কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন শিরোনাম সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শিরোনাম যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক শিরোনাম ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা