শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে - ডক্টর জিয়াউদ্দিন হায়দার
ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৬
প্রতিবেদক দিবস তালুকদার :
Publish : 05:09 AM, 04 November 2026.
Digital Solutions Ltd

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে - ডক্টর জিয়াউদ্দিন হায়দার

Publish : 05:09 AM, 04 November 2026.
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে - ডক্টর জিয়াউদ্দিন হায়দার

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে - ডক্টর জিয়াউদ্দিন হায়দার

প্রতিবেদক দিবস তালুকদার :

দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। সমাজে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বুধবার ৪ নভেম্বর দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার।

তিনি আরো বলেন, 'পরীক্ষা শেষে সনদ অর্জন করাটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করা।মে কারনেই বর্তমান শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক করার বিষয়ে সরকার কাজ করছে। যাতে শিক্ষাজীবন শেষ করে কাউকে বেকার বসে থাকতে না হয়।'

ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত নবীনবরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার শিরোনাম কোহলির ঝড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত শিরোনাম ২১ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান শিরোনাম পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম গাজীপুরে এনসিপির জানাজা কর্মসূচিতে পুলিশের ধাওয়া শিরোনাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে - ডক্টর জিয়াউদ্দিন হায়দার