ছবি সংগৃহীত
ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালানোর অভিযোগে নেত্রকোনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও মাদক কারবারে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. এএসএম সায়েম ওরফে অভি (৩৭)। তিনি নেত্রকোনা সদর উপজেলার বনোয়াপাড়া নেওয়াজনগর এলাকার নুরুল হকের ছেলে। বনোয়াপাড়া বাসস্ট্যান্ডে ‘সাফা ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন তিনি।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার সায়েমের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তাঁর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ৫০০ টাকা, একটি মোটরসাইকেল ও মাদক কারবারে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, ওষুধের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন সায়েম। তাঁর বিরুদ্ধে এলাকায় মাদক কারবারের অভিযোগও রয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News