সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:48 PM, 15 November 2026.
Digital Solutions Ltd

সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি

Publish : 10:48 PM, 15 November 2026.
সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে বরখাস্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর সেনা সদরের মিলিটারি সেক্রেটারির শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করে তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে এ আদেশ কার্যকর হবে। এর মধ্য দিয়ে তাঁদের সামরিক চাকরির অবসান ঘটবে।

সংশ্লিষ্ট আদেশে বলা হয়েছে, সেনা আইনের ১৬ ধারার আওতায় তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি শেষ হওয়ার ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি থেকে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। এর ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে।

সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, সরকার কোর্ট মার্শাল ছাড়াই আইনের আওতাধীন কোনো ব্যক্তিকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। সে অনুযায়ী এই সিদ্ধান্তকে প্রশাসনিক বরখাস্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে সামরিক কিংবা বেসামরিক আদালতে কোনো ফৌজদারি মামলা করা হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বরখাস্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের সেনা নম্বর বিএ-৪৬৩৮। তিনি সেনা সদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। অন্যদিকে তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের সেনা নম্বর বিএ-৬৯৭২। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা হিসেবে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।

জাকারিয়া বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনা সদরের অধীনে কাজ করত।

ওই সময় ১৯ জুলাই তৎকালীন সরকার কারফিউ জারি করে। আন্দোলন তীব্র হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়।

তবে কর্মকর্তা দম্পতিকে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আদেশে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা! শিরোনাম আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার পর এলজিইডি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা