পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা!
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
প্রতিবেদক দিবস তালুকদার :
Publish : 10:30 AM, 15 November 2026.
Digital Solutions Ltd

পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা!

Publish : 10:30 AM, 15 November 2026.
পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা!

পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা!

প্রতিবেদক দিবস তালুকদার :

বরিশালের বাবুগঞ্জে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন ৩০ বছর বয়সী গৃহিনী সুমা বেগম। তার বাবার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে।

সম্প্রতী দপদপিয়া এলাকায় ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে গ্রেফতারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া আলোচিত ঘটনায় নলছিটি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বাবার বাড়ি বেড়াতে এসে সেই মামলায় সুমীকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। অথচ মামলার এজাহারে ৪২ জন নামীয় আসামীর মধ্যে সুমা বেগমের নাম নেই।

গ্রেফতারকৃত সুমা বেগমের স্বামী বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের স্থায়ী বাসিন্দা অটোচালক লিটন খলিফা বলেন, 'আমার স্ত্রী সুমা দপদপিয়ার ঘটনার সময় উপস্থিত ছিলেন না। কিন্তু পুলিশ আতংকে ঐ গ্রামে পুরুষ শুন্য হয়ে পরে। বাবার বড়ি পাহাড়া দিতে সুমা ৯ নভেম্বর বরিশাল থেকে ঐ বাড়িতে যায়। তারপর তাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। মামলার এজাহারে ৪২ জনের মধ্যে সুমা বেগমের নাম না থাকায় অজ্ঞাত আসামী থেকে তাকে গ্রেফতার করা হয়।'

সুমা বেগমের স্বজনদের দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ঐ ঘটনায় এলাকা জনশুন্য হওয়ায় পিতার বাড়ী অরক্ষিত থাকা সহ চুরি ডাকাতির আশঙ্কায় পিতার বাড়ীতে পাহারা দিতে গেলে পুলিশের দায়ের করা জি.আর ২৩১/২৬ (নল:) মামলায় অজ্ঞাত নামা আসামী হিসাবে তাকে  গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।'

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা! শিরোনাম আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার পর এলজিইডি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা