রায়পুরে বিয়ের সাড়ে তিন মাসে সন্তান প্রসব, স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন স্বামী
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:46 AM, 15 November 2026.
Digital Solutions Ltd

রায়পুরে বিয়ের সাড়ে তিন মাসে সন্তান প্রসব, স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন স্বামী

Publish : 07:46 AM, 15 November 2026.
রায়পুরে বিয়ের সাড়ে তিন মাসে সন্তান প্রসব, স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন স্বামী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর জেরে স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন তাঁর স্বামী। অন্যদিকে, ওই গৃহবধূ ঘটনার জন্য নিজের মামাতো ভাইকে দায়ী করে তাঁর সঙ্গে বিয়ে এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার গ্রামের এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে মিরাজ হোসেনের (২৫) বিয়ে হয়। মিরাজ পেশায় নৌকার মাঝি।

বিয়ের পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্মের বিষয়টি জানাজানি হলে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

এ ঘটনার পর গত ১১ নভেম্বর বুধবার বিকেলে স্ত্রীকে তালাকনামা পাঠান মিরাজ।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তাঁর বর্তমান পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় আবুল খায়েরের সঙ্গে বিয়ে এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল খায়ের পলাতক রয়েছেন। তাঁর পরিবারের সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

স্বামী মিরাজ হোসেন বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্মের বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, স্ত্রীর মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনার সঙ্গে জড়িত। এ কারণে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসার জন্য রোববার বিকেলে উভয় পরিবারের সদস্যদের নিয়ে তাঁর কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা! শিরোনাম আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার পর এলজিইডি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা