দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:33 PM, 18 November 2026.
Digital Solutions Ltd

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Publish : 11:33 PM, 18 November 2026.
দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

দিনব্যাপী সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে তাঁর লালমনিরহাটের পথে যাত্রা শুরু হয়।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় পর্যায়ে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্বোধন শেষে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলায় সরকারি কর্মসূচি ও আনুষ্ঠানিকতা ঘিরে প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে সফরটি সাজানো হয়েছে।

দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আজ বিশ্ব পুরুষ দিবস শিরোনাম রায়েরবাজার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট শিরোনাম সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা শিরোনাম গভীর রাতে ডিবির হাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক শিরোনাম সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প শিরোনাম দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান