রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:33 PM, 18 November 2026.
Digital Solutions Ltd

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

Publish : 11:33 PM, 18 November 2026.
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয়।

নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে দেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন ও সংস্কার কার্যক্রম পরিচালিত হয়।

তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী সময়ে তাঁকে আদালতে হাজির করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে সাবেক এই শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদয়কে আউট করে বড় সাফল্য হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকা শিরোনাম আজ বিশ্ব পুরুষ দিবস শিরোনাম রায়েরবাজার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট শিরোনাম সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা শিরোনাম গভীর রাতে ডিবির হাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক শিরোনাম সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প