মোহনগঞ্জে বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:21 PM, 18 November 2026.
Digital Solutions Ltd

মোহনগঞ্জে বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

Publish : 11:21 PM, 18 November 2026.
মোহনগঞ্জে বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আয়োজনের মধ্যে বরকে দেওয়া বিশেষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। বরের দাবি, মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পাশাপাশি এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান তাঁরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বিয়ে না করেই ফিরে গেছেন বর ও বরযাত্রীরা। তবে মিষ্টিতে আদৌ বিষ মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমানের (২৫) সঙ্গে মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন ধার্য ছিল।

বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে বরযাত্রী নিয়ে তাঁরা কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। এ সময় বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। এর মধ্যেই বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এসব মিষ্টি শুধু বরকে খেতে হবে, অন্য কেউ নয়।

বজলুর রহমানের ভাষ্য, মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে অস্বাভাবিক গন্ধ পান। পরে বিষয়টি পরীক্ষা করতে গিয়ে তাঁদের সন্দেহ হয়, মিষ্টিতে বিষ মেশানো হয়েছে। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পান তাঁরা। এরপর মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।

পরে কনেপক্ষকে বিষয়টি জানিয়ে ওই তরুণীর খোঁজ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। কনের পরিবারের সদস্যরাও তাঁকে চেনেন না বলে দাবি করেন। একপর্যায়ে আতঙ্কিত বর ও তাঁর স্বজনেরা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিয়ে না করেই বাড়ি ফিরে যান তাঁরা।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান হাসপাতালে আসেন। তাঁর স্বজনেরা বিষ মেশানো মিষ্টি দেওয়ার অভিযোগ করেন। তবে বর মিষ্টিটি খাননি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বর পছন্দ না হওয়ায় কনে তাঁর এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন এমন কথা তাঁরা শুনেছেন। তবে অভিযোগের সত্যতা তাঁরা নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের কোনো ঘটনার কথা পুলিশের জানা নেই। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিয়ে ভাঙার পেছনে বিষ মেশানোর অভিযোগের সত্যতা এবং ওই তরুণীর পরিচয় দুটিই এখনো রহস্যের মধ্যে রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আজ বিশ্ব পুরুষ দিবস শিরোনাম রায়েরবাজার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট শিরোনাম সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা শিরোনাম গভীর রাতে ডিবির হাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক শিরোনাম সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প শিরোনাম দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান