শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 08:41 AM, 04 November 2026.
Digital Solutions Ltd

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

Publish : 08:41 AM, 04 November 2026.
শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

শরীয়তপুরের গোসাইরহাটে শনপাপড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ছাইদুল মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ছাদেম আলী ব্যাপারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাইদুল ওই ইউনিয়নের আবছার মন্ডলের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির পাশের রাস্তায় বের হলে শনপাপড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখান ছাইদুল। পরে শিশুটিকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে অভিযুক্ত ছাইদুলকে আটক করেন। পরে গোসাইরহাট থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোসাইরহাট থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ছাইদুলকে গ্রেপ্তারের পর বুধবার শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী শিরোনাম বিশেষ দায়িত্বে কাতার গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য শিরোনাম ঢাকের তালে প্রধানমন্ত্রীকে বরণ, উৎসবে মাতল বাগেরহাট শিরোনাম কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা শিরোনাম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না ১২ দেশে শিরোনাম গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪