ডোব টেষ্ট পজেটিভ হওয়ায় আটক হওয়া যুবক কারাগারে
বেশ কিছুদিন আগে থেকে ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদক কারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে বেশ তৎপর। তাদের অভিযান চোখে পড়ার মতো।
এরই ধারাবাহীকতায় ৫ নভেম্বর বৃহস্পতিবার ডিবি পুলিশের ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল অভিযান চালায় নলছিটি উপজেলার বহরমপুর গ্রামে।
সেখান থেকে আপন রহমান সজীব নামের ২৭ বছর বয়সী এক মাদক সেবীকে আটক করা হয়। তার কাছে মাদক দ্রব্য পাওয়া না গেলেও ঐ সময় সে নেশা জাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় ছিলো বলে তাকে আটক করে ডোব টেষ্ট করানো হয়।
রিপোর্টে সজীবের দেহে "Cannabinoids (ICT)" পজেটিভ হওয়ায় ডিবি পুলিশের এসআই মোস্তফা কামাল বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News