চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪,
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 11:30 PM, 06 November 2026.
Digital Solutions Ltd

চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪,

Publish : 11:30 PM, 06 November 2026.
চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪,

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে বিভিন্ন থানা এলাকায় মোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে।

এ ছাড়া হাইমচর থানা পুলিশ ২ পিস এবং মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস ইয়াবা উদ্ধার করে। অন্যদিকে, হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করলেও এ ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ শিরোনাম ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিরোনাম ঝালকাঠিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শিরোনাম তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শিরোনাম বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদল নেতা শিরোনাম পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন