অ্যাডভোকেট কবির সভাপতি, বশির সম্পাদক আকাশপাড়ি খেলাঘর আসরের নতুন কমিটি গঠন
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৬
প্রতিবেদক দিবস তালুকদার :
Publish : 11:23 PM, 06 November 2026.
Digital Solutions Ltd

অ্যাডভোকেট কবির সভাপতি, বশির সম্পাদক আকাশপাড়ি খেলাঘর আসরের নতুন কমিটি গঠন

Publish : 11:23 PM, 06 November 2026.
অ্যাডভোকেট কবির সভাপতি, বশির সম্পাদক আকাশপাড়ি খেলাঘর আসরের নতুন কমিটি গঠন

ছবি সংগৃহীত

প্রতিবেদক দিবস তালুকদার :

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ঝালকাঠি জেলা শাখা ‘আকাশপাড়ি খেলাঘর আসর’ এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট মুহাম্মদ নাসির উদ্দিন কবিরকে সভাপতি এবং রুহুল আমিন বশিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় সংগঠনটির জেলা শাখার প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটির ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় মণ্ডলীর সদস্য প্রবীর সাহা।

অ্যাডভোকেট মুহাম্মদ নাসির উদ্দিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ধীরেন হালদার।

সম্মেলনে সাত সদস্যবিশিষ্ট "বিষয় নির্বাচনী" কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাথমিকভাবে ১৬ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। আগামীতে আরও নয়জনকে কো-অপ্ট করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের সাংগঠনিক শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি প্রবীর সাহা।

নবগঠিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি অ্যাডভোকেট অরুণ সাহা, হাসনাইন তালুকদার দিবস ও আবুবকর সিদ্দিক আবু। সহসাধারণ সম্পাদক হানিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সায়মা আক্তার মনি এবং অর্থ সম্পাদক কাজী সুমন।

এ ছাড়া সাহিত্য সম্পাদক নাদিরা আক্তার হীরা, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা আক্তার মুক্তা, সহসাংস্কৃতিক সম্পাদক ইতি দেবনাথ, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক মো. মাহবুবুর রহমান মামুন, সমাজকল্যাণ সম্পাদক জয়ন্ত সাহা, পাঠাগার সম্পাদক মিতা দাস, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য মিজানুর রহমান পারভেজ নির্বাচিত হয়েছেন।

পরবর্তী সময়ে সহসাহিত্য সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং চারু ও কারুকলা সম্পাদকসহ আরও নয়জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রবীর সাহা বলেন, খেলাঘর শিশু-কিশোরদের মেধা, মনন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাঘরের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, খেলাঘর বাংলাদেশের প্রাচীনতম জাতীয় শিশু-কিশোর সংগঠনগুলোর একটি। সাংবাদিক, কবি ও শিশুসাহিত্যিক হাবীবুর রহমানের উদ্যোগে ১৯৫২ সালের ২ মে ঢাকায় সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে সারা দেশে এর শাখা বিস্তার লাভ করে। বর্তমানে দেশজুড়ে সংগঠনটির ছয় শতাধিক শাখা রয়েছে। ঝালকাঠির আকাশপাড়ি খেলাঘর আসর ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ শিরোনাম ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিরোনাম ঝালকাঠিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শিরোনাম তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শিরোনাম বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদল নেতা শিরোনাম পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন