কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ হিসেবে ব্যবহারের অভিযোগ এই অধ্যক্ষের বিরুদ্ধে
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:39 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ হিসেবে ব্যবহারের অভিযোগ এই অধ্যক্ষের বিরুদ্ধে

Publish : 09:39 AM, 13 October 2026.
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ হিসেবে ব্যবহারের অভিযোগ এই অধ্যক্ষের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষ শয়নকক্ষ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। কক্ষটিতে খাট, তোষক, বালিশ, বেডশিট, পোশাক রাখার আলনা, টেবিল-চেয়ারসহ ব্যক্তিগত ব্যবহারের নানা সামগ্রী রাখা হয়েছে। অধ্যক্ষের দাবি, কক্ষটি অতিথিদের জন্য তৈরি করা হয়েছে। তবে তিনি মাঝেমধ্যে সেখানে থাকেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে কলেজের আইসিটি ভবনের দ্বিতীয় তলায় ওই কক্ষে অধ্যক্ষকে অবস্থান করতে দেখা যায়। কক্ষটির ভেতরে খাট ও বিছানাপত্রসহ বিভিন্ন আসবাব দেখে সেটিকে আবাসিক কক্ষ বলে মনে হয়।

কলেজের এক শিক্ষকের অভিযোগ, আগে কক্ষটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। সেখানে সারি সারি বেঞ্চ ছিল এবং বিভিন্ন সময়ে পরীক্ষা নেওয়া হতো। ২০২৫ সালের এপ্রিলে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে জাহাঙ্গীর আলম কক্ষটি ব্যবহার করছেন বলে দাবি ওই শিক্ষকের।

নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষক বলেন, অধ্যক্ষ সরকারি বেতনের পাশাপাশি বাড়িভাড়াও পান। কলেজের জায়গায় তাঁর জন্য একটি কোয়ার্টারও রয়েছে। সেটি কিছুটা সংস্কার করলেই সেখানে থাকার ব্যবস্থা করা সম্ভব। তাঁর মতে, শ্রেণিকক্ষকে এভাবে শয়নকক্ষ হিসেবে ব্যবহার করা নিয়মবহির্ভূত।

তবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, কক্ষটি অতিথিদের জন্য তৈরি করা হয়েছে। তিনি মাঝেমধ্যে সেখানে থাকেন। আশপাশে ভালো ভাড়াবাসা না পাওয়ায় তাঁকে ওই কক্ষে থাকতে হয়। তাঁর পরিবার বগুড়ায় থাকায় সেখান থেকেও যাতায়াত করেন বলে জানান তিনি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক নাজমুল হক বলেন, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের শ্রেণিকক্ষকে অধ্যক্ষের শয়নকক্ষ হিসেবে ব্যবহারের বিষয়টি তাঁর জানা নেই।

তিনি আরও বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য হোয়াটসঅ্যাপে পাঠালে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জুবায়ের তালুকদার মিশকাত সদস্য সচিব ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি শিরোনাম কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত শিরোনাম কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ হিসেবে ব্যবহারের অভিযোগ এই অধ্যক্ষের বিরুদ্ধে শিরোনাম বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল শিরোনাম টিকটকে পরিচয় বাড়ি ছেড়ে পালিয়ে ৪ কিশোরীর সমকামিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুইজন শিরোনাম দৌলতদিয়ায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে আ.লীগ নেতার ছেলে অতঃপর...