ছবি: সংগৃহীত
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম অ্যাডভোকেট শাহাবুদ্দিন। তিনি বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল থানা পুলিশের একটি দল জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী। এ সময় বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় তাঁর ব্যাপক প্রভাব ছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে পটুয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে কী সিদ্ধান্ত আসে, তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News