ছবি: সংগৃহীত
বোমা হামলার হুমকিতেও দমে যাননি ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। বরং মুম্বাইয়ে নিজের কনসার্টে দর্শকদের সামনে হুমকিদাতাদের উদ্দেশে ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর দিকে বোমা ছুড়ে মারলেও প্রতিক্রিয়ায় ভালোবাসাই দেবেন।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক কনসার্টে এমন মন্তব্য করেন দিলজিৎ। তাঁর অনুষ্ঠানে বোমা হামলার হুমকির খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সেই হুমকিকে উপেক্ষা করেই মঞ্চে স্বাভাবিক ও রসিকতাপূর্ণ ভঙ্গিতে দর্শকদের সঙ্গে কথা বলেন এই গায়ক।
কনসার্টে ‘আমচি মুম্বাই’ বলে শহরবাসীকে শুভেচ্ছা জানান দিলজিৎ। এরপর হামলার হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতাদের উদ্দেশ্য হলো, তাঁর কনসার্টে যেন মানুষ উপস্থিত না হয়। ভয় দেখিয়ে কিংবা নানা উপায়ে দর্শকদের আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।
এরপর নিজের স্বভাবসুলভ রসিকতার ভঙ্গিতে তিনি বলেন, ‘শহরে এখন বারুদের মৌসুম, গ্রামে চলো—সেখানে পেয়ারা পাকার সময়।’
হুমকিদাতাদের উদ্দেশে ভালোবাসার বার্তা দিয়ে দিলজিৎ আরও বলেন, ‘আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা। আপনারা চাইলে আমার দিকে বোমা ছুড়তে পারেন, তবু আপনাদের প্রতি আমার ভালোবাসাই থাকবে।’
কথা বলার একপর্যায়ে নিজের শেকড় ও গ্রামের স্মৃতির কথাও তুলে ধরেন এই শিল্পী। তিনি বলেন, তাঁর গানের মধ্যে গ্রামের মাটির গন্ধ মিশে রয়েছে। শ্রোতারা গানের কথা পুরোপুরি বুঝতে না পারলেও সেই মাটির অনুভূতি ঠিকই উপলব্ধি করতে পারবেন।
এদিকে কনসার্টে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন দিলজিৎ। ভেন্যুর ভেতরে ও বাইরে উপস্থিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি অনুষ্ঠান আয়োজন ও নিরাপত্তার দায়িত্বে থাকা মুম্বাই পুলিশের প্রতিও ধন্যবাদ জানান এই গায়ক।
হুমকির মধ্যেও মঞ্চে দাঁড়িয়ে দিলজিতের এমন ভালোবাসার বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News