ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, করে স্বেচ্ছায় পদ ছাড়লেন ছাত্রদল নেতা
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:18 AM, 28 November 2026.
Digital Solutions Ltd

ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, করে স্বেচ্ছায় পদ ছাড়লেন ছাত্রদল নেতা

Publish : 12:18 AM, 28 November 2026.
ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, করে স্বেচ্ছায় পদ ছাড়লেন ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নতুন উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ পাওয়ার আশায় আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে মৌখিক পরীক্ষায়ও অংশ নিয়েছিলেন। তবে চূড়ান্ত তালিকায় নাম না আসায় ক্ষোভ প্রকাশ করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করে তিনি এ ঘোষণা দেন। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’

শামীম হোসেন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা ঋণের আবেদন আহ্বান করা হলে শামীমও আবেদন করেন। কালীগঞ্জ উপজেলা থেকে প্রাথমিকভাবে বাছাই করা ৫০ জনের তালিকায় তাঁর নাম ছিল। পরে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত চূড়ান্ত তালিকায় উপজেলার নির্বাচিত ছয়জনের মধ্যে তাঁর নাম ছিল না।

এ নিয়ে নিজের ভিডিও বক্তব্যে শামীম বলেন, কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের মধ্যে তিনি এবং আরেকজন ছাত্রদল নেতা ছিলেন। যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়ার আশা করেছিলেন তাঁরা।

তিনি অভিযোগ করেন, চূড়ান্ত তালিকায় এমন কয়েকজনের নাম এসেছে, যাঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, নির্বাচিতদের মধ্যে আওয়ামী পরিবারের সন্তান ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে পুরো বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

শামীম আরও বলেন, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তাঁকে চারটি মামলার মুখোমুখি হতে হয়েছে। শিক্ষাজীবনের দুই বছর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮৭ দিন কারাগারে থাকতে হয়েছে। অথচ দলের জন্য এত ত্যাগের পরও তিনি অবহেলার শিকার হয়েছেন বলে মনে করেন।

নিজের পাখি ও কবুতরের খামারের পাশাপাশি গরুর খামার শুরু করেছেন জানিয়ে শামীম বলেন, ঋণটি পেলে ব্যবসা আরও সম্প্রসারণের পরিকল্পনা ছিল তাঁর।

ভিডিওর শেষ অংশে তিনি রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ এবং ভবিষ্যতে ছাত্রদলের কোনো মিছিল, সভা কিংবা কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ছাত্ররাজনীতিতে যুক্ত অন্যদেরও নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে শামীম হোসেন বলেন, কাউকে ছোট করা বা কারও প্ররোচনায় তিনি ভিডিওটি প্রকাশ করেননি। দলের জন্য নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছেন, কিন্তু ক্ষমতায় আসার পর অবহেলা পেয়েছেন বলে তাঁর অভিযোগ। সেই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, শামীমের ভিডিওটি তিনি দেখেছেন। ব্যস্ততার কারণে এখনো তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির দুই স্টেডিয়ামের বেহাল দশা, নেই ভাল খেলার পরিবেশ শিরোনাম গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী শিরোনাম দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই, আমির হামজার বক্তব্য ঘিরে আলোচনা শিরোনাম ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে, ২ হাজার ভরি গয়না চুরির অভিযোগ শিরোনাম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার শিরোনাম বাউফলে অতিথি পাখির বাণিজ্য, ফাঁদ পেতে শিকার করে বাড়িতে বাড়িতে সরবরাহ