গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:37 AM, 28 November 2026.
Digital Solutions Ltd

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

Publish : 07:37 AM, 28 November 2026.
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা কার্যক্রমে সমন্বয়হীনতা এবং শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বা দুটি বিষয় পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে না থাকে এবং মাদক কিংবা মোবাইল ফোনে আসক্ত না হয়, তা নিশ্চিত করতে চায় সরকার। কোথাও প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান হয়নি। বিগত সময়ে শিক্ষা পরিকল্পনায় এ ধরনের সমন্বয় ছিল না।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়ার সময়ে ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন করা হয়েছিল। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চশিক্ষার প্রসার ঘটানোই ছিল এসব উদ্যোগের লক্ষ্য।

এহছানুল হক মিলন অভিযোগ করেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে দেওয়া হয়েছে। গোপনে এমন শিক্ষাক্রম তৈরি করা হয়েছিল, যার ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও জানান, এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দেওয়া হয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার প্রসারে নতুন বই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরা হয়েছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।

তবে গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়ে তাঁর উদ্বেগের বিস্তারিত কারণ ও সম্ভাব্য সমাধান বক্তব্যে স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির দুই স্টেডিয়ামের বেহাল দশা, নেই ভাল খেলার পরিবেশ শিরোনাম গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী শিরোনাম দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই, আমির হামজার বক্তব্য ঘিরে আলোচনা শিরোনাম ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে, ২ হাজার ভরি গয়না চুরির অভিযোগ শিরোনাম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার শিরোনাম বাউফলে অতিথি পাখির বাণিজ্য, ফাঁদ পেতে শিকার করে বাড়িতে বাড়িতে সরবরাহ