দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই, আমির হামজার বক্তব্য ঘিরে আলোচনা
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:13 AM, 28 November 2026.
Digital Solutions Ltd

দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই, আমির হামজার বক্তব্য ঘিরে আলোচনা

Publish : 06:13 AM, 28 November 2026.
দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই, আমির হামজার বক্তব্য ঘিরে আলোচনা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

‘একটা মারলে দুইটা মারব। দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এ বক্তব্য তুলে ধরেন তিনি। পরে রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়ার আগে এতে প্রায় ২১ হাজার ৮০০ প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০ মন্তব্য ও ৪৮৩টি শেয়ার পড়ে।

তবে শুধু ফটোকার্ড নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আমির হামজাকে একই ধরনের বক্তব্য দিতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই।’

আমির হামজার এ বক্তব্যের সূত্রপাত কুষ্টিয়ায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা থেকে বলে জানা গেছে।

গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দলীয় কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের কার্যালয় ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জামায়াতের ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান সংসদ সদস্য আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতেই তাঁর আলোচিত বক্তব্য শোনা যায়।

এদিকে বক্তব্যের বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফেসবুক থেকে ফটোকার্ড সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কেও তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সব মিলিয়ে কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেওয়া আমির হামজার বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির দুই স্টেডিয়ামের বেহাল দশা, নেই ভাল খেলার পরিবেশ শিরোনাম গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী শিরোনাম দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই, আমির হামজার বক্তব্য ঘিরে আলোচনা শিরোনাম ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে, ২ হাজার ভরি গয়না চুরির অভিযোগ শিরোনাম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার শিরোনাম বাউফলে অতিথি পাখির বাণিজ্য, ফাঁদ পেতে শিকার করে বাড়িতে বাড়িতে সরবরাহ