নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ। ২০২৬ সালের অক্টোবর মাসে অপরাধ দমন, মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোসাম্মৎ মেরিন সুলতানা তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্তির পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ওসি তৌহিদুজ্জামান সোহাগ লেখেন, “আলহামদুলিল্লাহ! ঝালকাঠি জেলার পুলিশ সুপারের কাছ থেকে ২০২৬ সালের অক্টোবর মাসের জন্য জেলার সেরা অফিসার ইনচার্জ হিসেবে অর্থ পুরস্কার পেয়ে আমি সম্মানিত। এই সাফল্যের পুরো কৃতিত্ব নলছিটি থানা পুলিশের নিবেদিতপ্রাণ দলটির।”
তার এ অর্জনে নলছিটি থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News