ছবি: সংগৃহীত
সাভারে পৃথক তিনটি স্থানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসগুলোতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
এ ছাড়া রাত ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করা আরও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুটি স্থানে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, ব্যাংক টাউন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায়ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News