ছবি: সংগৃহীত
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক নারী। প্রসবব্যথা শুরু হলে স্বামীর অনুরোধে বাস থামান চালক। পরে যাত্রীদের সহযোগিতায় পাশের হাসপাতাল থেকে নার্স ডেকে আনা হয়। তাদের সহায়তায় বাসের মধ্যেই জন্ম নেয় এক নবজাতক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন ওই নারী। জগৎপুর বাজার পার হওয়ার পর তার স্বামী চালকের কাছে সামনের দিকে হাসপাতাল আছে কি না জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
পরে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। এ সময় তার স্বামী বাস থামানোর অনুরোধ করেন। যাত্রীরাও সহযোগিতায় এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয়।
নার্সরা বাসে পৌঁছে দেখেন, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাদের সহযোগিতায় বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়।
এদিকে, প্রসূতির প্রয়োজনে বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও যাত্রীদের অনুরোধে চালক ও পরিবহনকর্মীরা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ বিকল্প বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।
জরুরি মুহূর্তে যাত্রীদের সহযোগিতা, নার্সদের দ্রুত সাড়া এবং পরিবহনকর্মীদের মানবিক আচরণে ঘটনাটি প্রশংসিত হয়েছে। বাসের মধ্যেই নবজাতকের জন্মের ঘটনায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News