ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লার মেঘনা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার ডেমরা থানার সানারপাড় এলাকায় নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাতে ঢাকার সানারপাড়ে তাজুল ইসলামের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হলে মেঘনা থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
তাজুল ইসলাম তাজ মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News