অধ্যক্ষ সম্মিলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:12 AM, 28 November 2026.
Digital Solutions Ltd

অধ্যক্ষ সম্মিলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Publish : 01:12 AM, 28 November 2026.
অধ্যক্ষ সম্মিলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মিরপুরে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬। শনিবার সকাল সাড়ে ৯টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মিলনে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থায় আধুনিকায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। সম্মিলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা, কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সম্মিলনে আলোচনা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ৫৫০টি কোর্সের সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ, বিদেশি ভাষা শিক্ষা, নারী শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং সেশনজট নিরসনেও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন উপাচার্য।

সম্মিলনে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং দেশের কলেজগুলোর অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আরও ত্বরান্বিত হবে বলে আশা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির দুই স্টেডিয়ামের বেহাল দশা, নেই ভাল খেলার পরিবেশ শিরোনাম গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী শিরোনাম দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই, আমির হামজার বক্তব্য ঘিরে আলোচনা শিরোনাম ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে, ২ হাজার ভরি গয়না চুরির অভিযোগ শিরোনাম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার শিরোনাম বাউফলে অতিথি পাখির বাণিজ্য, ফাঁদ পেতে শিকার করে বাড়িতে বাড়িতে সরবরাহ