ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুক্রবার বিকেলে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
ঐ সভায় শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকতকে জনসমর্থনের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন এমপি জামাল।
শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজওয়ান মাস্টারের সভাপতিত্বে এবং রাজাপুর উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হকের সঞ্চালনায় ঐ সভায় প্রধান বক্তা ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ।
মতবিনিময় সভায় প্রদান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, 'শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে বোঝা যায়, বিগত সরকারের শাসনামলে এ অঞ্চলের মানুষ কতটা দুর্ভোগে ছিলেন। বর্তমান সরকার উন্নয়নের সরকার। সাড়া দেশের উন্নয়নের ধারাবাহিকতায় শুক্তাগড় ইউনিয়নও উন্নয়নের দিক থেকে এগিয়ে থাকবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ ইউনিয়নে ২২টি উন্নয়ন প্রকল্প বরাদ্দ এসেছে। যা বর্তমানে চলমান রয়েছে।
সভায় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News