ববিতে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে!
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:38 AM, 16 November 2026.
Digital Solutions Ltd

ববিতে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে!

Publish : 12:38 AM, 16 November 2026.
ববিতে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে!

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে উপস্থিতির নম্বর না দেওয়া, উত্তরপত্রে নম্বর কমানো এবং বারবার ফেল করানোর অভিযোগ তুলেছেন মিনহাজ নামের এক শিক্ষার্থী। তাঁর দাবি, মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসায় প্রথম বর্ষ থেকেই ওই শিক্ষকের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের অভিযোগ তুলে ধরেন মিনহাজ। এর আগে ২০২৫ সালে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

মিনহাজের ভাষ্য, মাস্টার্সের বাংলা ছোটগল্প কোর্সে মোট ১৭টি ক্লাসের মধ্যে তিনি ১৪টিতে উপস্থিত ছিলেন। অধিকাংশ ক্লাসে প্রথম বেঞ্চে বসেও উপস্থিতির নম্বর পাননি। ফলাফল প্রকাশের পর বিষয়টি তাঁর নজরে আসে। অথচ অন্য চারটি কোর্সে উপস্থিতির জন্য সাড়ে চার থেকে পাঁচ নম্বর পেয়েছেন বলে জানান তিনি।

মিনহাজের অভিযোগ, ওই শিক্ষকের কারণে অনার্স শেষ করতে তাঁর আট বছর লেগেছে। প্রথম বর্ষে কম নম্বর দেওয়া, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে ফেল করানো এবং চতুর্থ বর্ষে দুটি কোর্সে প্রথমে ৭ ও ১২ নম্বর দেওয়ার অভিযোগ করেন তিনি। পরে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় ওই দুই কোর্সে ৩৯ নম্বর দিয়ে আবারও ফেল করানো হয়েছে বলে দাবি তাঁর।

শিক্ষার্থীর আরও অভিযোগ, অ্যাসাইনমেন্টে তাঁকে শূন্য দেওয়া হলেও অন্য শিক্ষার্থীদের কেউ কেউ নকল করেও নম্বর পেয়েছেন। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি ও পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে অসংগতির অভিযোগও তোলেন তিনি। এসব দাবির পক্ষে প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন মিনহাজ। তবে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মিনহাজের দাবি, গত বছর তাঁর অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সম্প্রতি সেই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাঁর। আইনি নোটিশ দিয়ে উত্তরপত্র দেখতে চাইলেও তা দেখানো হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, আগে মিনহাজের অভিযোগের পর বিষয়টি সমাধান করা হয়েছিল। সম্প্রতি আবারও অভিযোগের কথা শোনা গেলেও তিনি লিখিত অভিযোগের কপি পাননি। সেটি রেজিস্ট্রার কার্যালয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, মিনহাজের লিখিত অভিযোগ তাঁর কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

দীর্ঘদিনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, উত্তরপত্র ও নম্বর প্রদানের প্রক্রিয়া যাচাই এবং শিক্ষার্থীর ন্যায্যতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশিত।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার