ছবি: সংগৃহীত
১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে খুঁজে পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জরুরি সহায়তার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাবেক ভিপি প্রার্থী শামীম হোসেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে আর বাসায় ফেরেনি সে। অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল বলে শামীম হোসেনের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে।
শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে শামীম হোসেন জানান, অপ্রতিমের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাক করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনটি বর্তমানে তার কাছে নেই।
তিনি আরও জানান, অপ্রতিমের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোনটি বাসায় রয়েছে। ফলে ওই ফোন থেকেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
শামীম হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, অপ্রতিমের নিখোঁজের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তবে শনিবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অপ্রতিমকে খুঁজে পেতে সংশ্লিষ্টদের দ্রুত সহায়তার অনুরোধ জানিয়েছেন শামীম হোসেন। একই সঙ্গে কোনো ব্যক্তি কিশোরটির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে বা তার সন্ধান পেলে ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
১৩ বছর বয়সী অপ্রতিমের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন স্বজন ও পরিচিতজনেরা। তাকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News