ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায়, আদমজী কলেজ থেকে বহিষ্কার হচ্ছেন সেই সিফাত
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:32 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায়, আদমজী কলেজ থেকে বহিষ্কার হচ্ছেন সেই সিফাত

Publish : 01:32 AM, 23 September 2026.
ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায়, আদমজী কলেজ থেকে বহিষ্কার হচ্ছেন সেই সিফাত

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের সই করা নোটিশে সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ জানাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, আব্দুল্লাহ সিফাত কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় উল্লেখ করে তিনি ফেসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান। ‘শিক্ষা-শৃঙ্খলা-নৈতিকতা’ মূলমন্ত্রের আলোকে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

নোটিশে আরও বলা হয়, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড অশোভনীয়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এতে কলেজের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮ উল্লেখ করেছে কর্তৃপক্ষ। নোটিশ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে।

এ অবস্থায় সিফাতকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না।

নোটিশের অনুলিপি সেনাসদর, জিএস শাখার শিক্ষা পরিদপ্তর, সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার শিক্ষা শাখা এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর শিরোনাম এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার শিরোনাম মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন শিরোনাম গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার শিরোনাম টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালালেন নারী