পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:47 AM, 29 September 2026.
Digital Solutions Ltd

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Publish : 01:47 AM, 29 September 2026.
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ কতটা এগিয়েছে এবং বইয়ের মান ঠিক আছে কি না, তা দেখতে গভীর রাতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।

সোমবার দিবাগত রাত ১২টার পর কোনো পূর্বঘোষণা ছাড়াই এসব ছাপাখানায় আকস্মিক পরিদর্শনে যান তিনি।

পরিদর্শন করা ছাপাখানাগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

সংশ্লিষ্টরা জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার প্রস্তুতি কতটা সন্তোষজনক, তা সরেজমিনে যাচাই করতেই মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন ছাপাখানায় পাঠ্যবই ছাপার কাজের অগ্রগতি দেখেন। একই সঙ্গে বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান এবং সার্বিক প্রস্তুতি নিয়ে ছাপাখানার মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বই ছাপার বর্তমান অগ্রগতি ও কাজ শেষ করার পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। বই ছাপার কাজে কোনো ধরনের গাফিলতি করা যাবে না এবং নির্ধারিত মানের সঙ্গে আপসও করা যাবে না।

তিনি আরও বলেন, শুধু সময়মতো বই ছাপা হলেই হবে না, বইয়ের কাগজ, ছাপার মানসহ সার্বিক গুণগত বিষয়ও নিশ্চিত করতে হবে।

পরিদর্শনের সময় পাঠ্যবই ছাপার কাজে নিয়োজিতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী। একই সঙ্গে কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে ছাপার কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে দেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্টদের তৎপরতা আরও বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তিন মাসের জন্য রিহ্যাবে তুবার বাবা, পরিবারের দায়িত্ব নিল প্রশাসন শিরোনাম বরগুনায় প্রতিরাতেই চুরি হচ্ছে বিদ্যুতের তার, বাদ যায়নি ওসির বাসাও শিরোনাম রাবি স্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ, আটক ৩ শিরোনাম সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার শিরোনাম বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন শিরোনাম চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি আবারও চোট পেলেন নাহিদ রানা