মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ
ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:12 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

Publish : 12:12 AM, 05 October 2026.
মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ।

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল মামলাটির কার্যক্রম পরিচালনা করছেন।

এদিন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা হান্নান মিয়া। ট্রাইব্যুনালে তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন এবং মামলায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন।

মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন হওয়ায় তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্নভাবে উসকানি দিয়েছেন। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে তাঁরা নিরস্ত্র ছাত্র-জনতার আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির বিষয়ে প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউশনের আরও অভিযোগ, এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় এতে ২৩ জন নিহত এবং অনেকে আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য ও অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড শিরোনাম মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু শিরোনাম ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ শিরোনাম নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে, ৩৪ লাখ টাকা ছিনতাই শিরোনাম বরিশালে আদালত চত্বরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে প্রশ্ন