ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেন। তিনটি অভিযোগে তাকে পৃথকভাবে ১০ বছর করে সাজা দেওয়া হলেও সাজাগুলো একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে মোট ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
ট্রাইব্যুনালের রায়ে ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এসব অভিযোগের মধ্যে জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র, প্ররোচনা ও সহযোগিতার বিষয় ছিল।
অন্যদিকে, বাকি পাঁচটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়
প্রসিকিউশনের পক্ষ থেকে এখন ট্রাইব্যুনালের দেওয়া সাজা অপর্যাপ্ত দাবি করে তা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে। আপিলের পর উচ্চ আদালতে বিষয়টির পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News