ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের সাবেক সদস্যসচিব ও সভাপতি পদপ্রত্যাশী রফিকুল ইসলাম মৃধার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি মহিলা কলেজ গেট থেকে শুরু হয়ে মেডিকেল মোড় বাইপাস প্রদক্ষিণ করে উপজেলা মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তাঁরা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, বিএনপি নেতা ওয়াসিম আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাখাওয়াত হোসেন এবং কর্মসূচির উদ্যোক্তা রফিকুল ইসলাম মৃধা।
এ ছাড়া রাজাপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশ থেকে বক্তারা জ্বালাও-পোড়াও ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News