ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) জেলার ঝালকাঠি সদর ও কাঠালিয়া থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঝালকাঠি পৌরসভার স্টেশন রোডে তালুকদার জেনারেল স্টোরের সামনে অভিযান চালায় ঝালকাঠি থানা পুলিশ। এ সময় ৬ পিস ইয়াবাসহ মো. মিলন মিরা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ২টা ৩০ মিনিটে কাঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমুয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। কবির শিকদারের দোকানের সামনে থেকে আরও ৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে কাঠালিয়া থানা পুলিশ।
এ ঘটনায় কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৭, তারিখ ১১ নভেম্বর ২০২৬। জিআর নম্বর ১৫১/২৬।
এ ছাড়া বুধবার রাত ৯টা ১৫ মিনিটে ঝালকাঠি সদর উপজেলার ৯ নম্বর শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর এলাকার গুদিঘাটা সংলগ্ন জোড়া পুলের মাঝখানের ইট বিছানো সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০ গ্রাম গাঁজাসহ মো. এনামুল হাওলাদার (৩৪) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News