ছবি: সংগৃহীত
দলনিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে গড়ে ওঠা নাগরিক সংগঠন 'সুজন'এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝালকাঠিতে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ঝালকাঠিতে শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটি।
বৃহস্পতিবার ১২ নভেম্বর সকালে কারেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের পরের পর্ব শুরু হয়।
এর পরপরই বিশেষ অতিথি ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার ও আমন্ত্রীত অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা ও আইসিটির শাখার দায়িত্বরত ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী।
সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন ও সঞ্চালনা করেন সংগঠনের জেলা সম্পাদক ইসমাঈল মুসাফির।
একে একে বক্তৃতা করেন বিশেষ ও আমন্ত্রীত অন্যান্য অতিথিরা। এবারের প্রতিপাদ্য ছিলো "সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ"
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।
খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করতে সুজনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক কবিতা হাওলাদারসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News