এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:00 AM, 12 November 2026.
Digital Solutions Ltd

এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

Publish : 07:00 AM, 12 November 2026.
এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি আলোচক মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজের নারীরা। গত ৬ নভেম্বরের একটি কথোপকথনের অডিও ও চ্যাটের স্ক্রিনশট ঘিরে ওঠা অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। বিক্ষোভকারীরা আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, গত ৬ নভেম্বর নারীসংক্রান্ত কথোপকথনের একটি অডিও এবং বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট প্রকাশের পর বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের দাবি, অডিওতে আমির হামজার কণ্ঠে ভুল করার কথা স্বীকার করতে শোনা যায়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল ও অন্যান্য অনুষ্ঠানে নারীদের নিয়ে আমির হামজার কিছু বক্তব্য অসম্মানজনক বলে মনে হয়েছে। এ ধরনের মন্তব্য নারীদের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করে।

তাঁরা বলেন, নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাঁদের সম্মান ও অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে শালীন ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তাঁরা।

সমাবেশ থেকে আমির হামজার সংসদ সদস্য পদ বাতিল ও পদত্যাগের দাবি জানানো হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ শিরোনাম নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ শিরোনাম ববি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ এক শিক্ষার্থীর বোন নিখোঁজ, থানায় জিডি শিরোনাম গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ