ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নলছিটি পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) মোঃ সোহাগ তালুকদার (৪৫)। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্য মালিপুর এলাকার মৃত মুক্তিযোদ্ধা রুস্তুম আলী তালুকদারের ছেলে।
অপরজন হলেন কুলকাঠি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিন্টু খান (৪৬)। তিনি নলছিটি উপজেলার চর বারইকরণ এলাকার মৃত হাতেম আলী খানের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মাহাবুব হোসেন মিন্টু খানকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই দিনে পৃথক অভিযানে সোহাগ তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে নলছিটি থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News