ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এলাকায় ঘুরতে এসে এক শিশুসন্তানসহ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বোন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুজন হলেন সাকিবুন্নাহার লিজা (২৭) ও তাঁর ছেলে লাবিব (৭)। তাঁদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে তাঁরা নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সাকিবুন্নাহার লিজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাকিলা জাহান শিমুর বোন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুসন্তানকে নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে আসেন সাকিবুন্নাহার। এরপর থেকে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেন সাকিলা জাহান শিমু।
নিখোঁজ নারীর চাচাতো ভাই মাজহারুল ইসলাম সুমন বলেন, এখন পর্যন্ত তাঁর চাচাতো বোন ও শিশুসন্তানকে খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তাঁদের সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়েছে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে সকালে পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে দুপুরে পরিবারের সদস্যরা থানায় এসে জিডি করেছেন।
এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। নিখোঁজ মা ও শিশুর সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News