ছবি: সংগৃহীত
ঝালকাঠির নবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার হওয়া আটজনকে আদালতে সোপর্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ বরিশাল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে থেকে এসআরবি-৮ বরিশালের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আটজনকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
মোঃ জমিল হাওলাদার (পিতা: আব্দুল সালাম হাওলাদার), গ্রাম: বংকুরা, ঝালকাঠি সদর, ঝালকাঠি।
রঙ্গলাল হালদার (পিতা: রমেন হালদার), গ্রাম: মাদরা, নেছারাবাদ, পিরোজপুর।
মোঃ ফাহিম (পিতা: মোঃ সোহাগ), গ্রাম: ছারছীনা দরবার শরীফ, নেছারাবাদ, পিরোজপুর।
স্বপন শীল (পিতা: নিখিল শীল), গ্রাম: সাগদী, বরিশাল সদর, বরিশাল।
মোঃ রাজ্জাক বেপারী (পিতা: রুস্তম বেপারী), গ্রাম: গীলাবাদ, মঠবাড়িয়া, পিরোজপুর।
কামরুল মীর (পিতা: আব্দুল মীর), গ্রাম: শীরযূগ, ঝালকাঠি সদর, ঝালকাঠি।
রাজ্জাক মৃধা (পিতা: আকব্বার মৃধা), গ্রাম: বারুহার, ঝালকাঠি সদর, ঝালকাঠি।
সগির আলী (পিতা: মৃত আব্দুল রহমান), গ্রাম: ঝুনিয়া তেলিখালি, ভান্ডারিয়া, পিরোজপুর।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কী কী মামলা রয়েছে এবং আদালতের পরবর্তী আদেশ কী, তা বিস্তারিত জানা যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News