মোবাইল ফোনে তারেক রহমানের ছবি দেখেই বিএনপি নেতাকে তুলে নিল আ'লীগ নেতাকর্মীরা
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:12 AM, 19 November 2026.
Digital Solutions Ltd

মোবাইল ফোনে তারেক রহমানের ছবি দেখেই বিএনপি নেতাকে তুলে নিল আ'লীগ নেতাকর্মীরা

Publish : 07:12 AM, 19 November 2026.
মোবাইল ফোনে তারেক রহমানের ছবি দেখেই বিএনপি নেতাকে তুলে নিল আ'লীগ নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মোবাইল ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও বিএনপির রাজনৈতিক কর্মসূচির ছবি দেখে বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। খুলনা-মাওয়া মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগও করেছেন তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে বাগেরহাটের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তাঁরা ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে বাগেরহাটে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে একদল ব্যক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে তাঁদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর ও মারধর করা হয়। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ময়েনের ভাষ্য, হামলাকারীরা তাঁদের মোবাইল ফোন তল্লাশি করতে গিয়ে মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচির ছবি দেখতে পায়। এরপর তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। তবে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ সময় ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হয়। পরে ময়েন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। এরপর তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে আশ্রয় নেন।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম জানান, মনিরুলকে তুলে নেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তাঁকে উদ্ধারে দলীয়ভাবে চেষ্টা চলছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজির নিখোঁজ বা অপহরণের বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকে জেনেছেন। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি থামানো, যাত্রীদের মারধর ও একজন রাজনৈতিক নেতাকে তুলে নেওয়ার অভিযোগে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং মনিরুল হক ফরাজির বর্তমান অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও,বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শিরোনাম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে মিছিল শিরোনাম মোবাইল ফোনে তারেক রহমানের ছবি দেখেই বিএনপি নেতাকে তুলে নিল আ'লীগ নেতাকর্মীরা শিরোনাম ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন’ শিরোনাম ঝালকাঠির নবগ্রাম রোডে গ্রেপ্তার ৮ ডাকাতকে আদালতে সোপর্দ করল এসআরবি শিরোনাম ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০