ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
নলছিটি প্রতিনিধি :
Publish : 03:53 AM, 19 November 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০

Publish : 03:53 AM, 19 November 2026.
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০

নলছিটি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ থেকে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ছোট ব্রিজের ঢাল এলাকায় খানকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে আসা ‘গ্রীন ভিউ’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে পটুয়াখালীগামী ‘আবির আব্দুল্লাহ’ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় বাসের যাত্রীরা হতাহত হন।

দুর্ঘটনায় গ্রীন ভিউ বাসের হেলপার মো. সুমন (২৫) ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান। তাঁর বাড়ি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বড়ইচর ইউনিয়নে। তাঁর বাবার নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়কের অধিকাংশ জায়গা দখল করে থাকায় ওই রুটে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে সড়কের পশ্চিম পাশ দিয়ে সীমিত পরিসরে অটোরিকশা ও হালকা যানবাহন চলাচল করছে।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ এবং আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও,বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শিরোনাম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে মিছিল শিরোনাম মোবাইল ফোনে তারেক রহমানের ছবি দেখেই বিএনপি নেতাকে তুলে নিল আ'লীগ নেতাকর্মীরা শিরোনাম ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন’ শিরোনাম ঝালকাঠির নবগ্রাম রোডে গ্রেপ্তার ৮ ডাকাতকে আদালতে সোপর্দ করল এসআরবি শিরোনাম ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০